Showing posts with label Re-Union. Show all posts
Showing posts with label Re-Union. Show all posts

বর্ষায় পর্যবসিত আমাদের পুনঃমিলনী


বর্ষায় বাংলাদেশ।
আষাঢ়ের ঘনঘটা পেরিয়ে শ্রাবণের তান্ডব চলছে। এমনি সময়ে বুকে বড় আশা নিয়ে স্বপ্ন দেখেছিলাম, "৩য় বার্ষিক পুনঃমিললনী-২০১৯"-এর। স্বপ্নের বাস্তবতার আয়োজন চলছে আর আমরা তাকায় আকাশের দিকে। বেশ কিছুদিন আগে একবার আবহাওয়ার হালনাগাদ দেখেছিলাম। দেখলাম হালকা বৃষ্টি হবে।
হলো বৃষ্টি। হালকা করেই। যতটুকু হওয়ার দরকার ততটুকুই হয়েছে। আর আমাদের স্বপ্নের পুনঃমিলনী অঙ্কুরেই নিভে গেছে। কি আর করা। প্রকৃতির সাথে তো লড়াই করা যায় না। তাই আবার তাকিয়ে থাকলা আগামীর দিকে। আগামী কোন এক সময় এই অনুষ্ঠানের আয়োজন করা হবে। এমনি জানালেন কর্তাব্যক্তিরা। আমরাও অপেক্ষয়া আছি স্বপ্নের পুনঃমিলনীর জন্য।