শোক সংবাদ ও গভীর সমবেদনা

অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে, ১০/১০/২০২৬ তারিখ শনিবার সন্ধ্যায় আমাদের FSFS Forum-এর অত্যন্ত প্রিয় সহপাঠী (SSC 2013 ব্যাচ)-এর মোঃ কবির হোসেন  এবং (SSC 2019 ব্যাচ)-এর আব্দুল্লাহ আল মামুন-এর শ্রদ্ধেয় পিতা জনাব রেজাউল মোড়ল ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তিনি মাগরিবের নামাজের জন্য পুকুরে ওজু করতে গিয়ে স্ট্রোক করে পানিতে পড়ে যান এবং মৃত্যুর কোলে ঢলে পড়েন। উনার এই আকস্মিক ও বেদনাদায়ক মৃত্যুতে আমরা গভীরভাবে স্তব্ধ ও শোকাহত। 

আমরা মহান আল্লাহর দরবারে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ তায়ালা যেন উনার জীবনের সকল নেক আমল কবুল করে উনাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন।

এই কঠিন ও দুঃসহ সময়ে আমাদের বন্ধু কবির ও আব্দুল্লাহ এবং তার শোকসন্তপ্ত পরিবারের সকল সদস্যের প্রতি আমরা গভীর সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করছি। মহান আল্লাহ যেন তাদের এই অপূরণীয় ক্ষতি সহ্য করার এবং ধৈর্য ধারণ করার তাওফিক দান করেন।